পাবিপ্রবি কর্মচারী রুমির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ।
- Update Time : ০১:০৮:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
- / ৩২৮ Time View
পাবিপ্রবি প্রতিনিধিঃ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি দপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আহসান হাবীব রুমির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খাদেম রাসেল আহম্মেদ এ অভিযোগ তুলে মঙ্গলবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্মা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগপত্রে ভুক্তভোগী জানান, গত ১২ অক্টোবর আমি এবং আমার পরিবার সন্তানসহ আনুমানিক বেলা ৩.০০ঘটিকার সময় পাবনা জেলা পরিষদের সামনে অবস্থান করছিলাম। আমি ব্যক্তিগত কাজে জেলা পরিষদের ওয়াশরুমে যাই, সেই সময় আমার স্ত্রী আমার সন্তান নিয়ে সেখানেই অবস্থান করছিল। উক্ত সময় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ভিসি দপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আহসান হাবীব রুমি সেই পথ দিয়ে যাওয়ার সময় আমার স্ত্রীকে দেখার পরে তাঁর দিকে অগ্রসর হয় এবং আমার স্ত্রীর সাথে অশোভন আচরণ করে মোবাইল নম্বর, ফেসবুক আইডি দেয়ার জন্য বলেন। আমার স্ত্রী সেগুলো দিতে অমত পোষন করে কারণ আহসান হাবীব রুমি তাঁর পরিচিত ছিল না। তখন আহসান হাবীব রুমি কুপ্রস্তাব ও ইভটিজিং করার চেষ্টা করেন। আমি সেখানে এসে আহসান হাবীব রুমি কে সালাম দিলে তিনি আমাকে চেনে এবং আমি জিজ্ঞাসা করলে বলেন যে তিনি ফার্মেসি বিভাগে কাজ করেন। সেখান থেকে চলে আসার পরে আমার স্ত্রী আমাকে উক্ত কথাগুলো বলে। আমি গত ১৫ অক্টোবর অফিস চলাকালীন সময়ে আহসান হাবীব রুমির সাথে দেখা করে উক্ত ঘটনার কথা বলি কিন্তু তিনি আমার কাছে ক্ষমা না চেয়ে বরং হুমকি দেয় এবং উক্ত সমস্ত ঘটনা অস্বীকার করেন। উল্লেখ্য, সেখানে প্রটোকল অফিসার এবং পি.এস স্যার উপস্থিত ছিলেন সেজন্য আমি কথা না বাড়িয়ে চলে আসি। এবং লিখিত অভিযোগ করছি।










