পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
- Update Time : ১২:৩০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
- / ২৩২ Time View
পাবনা প্রতিনিধিঃ
পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ৯টায় মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মাওলানা আব্দুস সামাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি এডওয়ার্ড কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক, পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ হাফেজ মাওলানা ইকবাল হোসাইন, উপাধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ সহ অন্যান্য অতিথিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মোঃ আব্দুল আউয়াল বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করে।
অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেয়। শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় মাদ্রাসার শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।









