০৮:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনার স্কুল শিক্ষার্থীদের নিয়ে উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

Nurunnobi
  • Update Time : ০২:৩৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
  • / ১০২ Time View

পাবনার ঐতিহ্যবাহী বে-সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সিদ্দিক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে দিনবাপী মা সমাবেশসহ স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে উদ্যোক্তা ও উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে।

মেলায় পরিবেশ রক্ষায় প্রযুক্তি ব্যবহার, শহরকে আধুনিকায়ন, আধুনিক গ্রাম বাংলা, পানি ও সৌর বিদ্যুৎ ব্যবহারসহ নতুন নতুন উদ্ভাবন নিয়ে অংশ গ্রহণ করেন ক্ষুদে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী পাবনা শহরের শিবরামপুর এলাকার বাংলাদেশ ঈদগা মাঠে এই মেলার আয়োজন করা হয়। মেলাতে ২০টি স্টলে ১০৮ জন শিক্ষার্থীর ৫২টি নতুন প্রযুক্তি উদ্ভাবন প্রদর্শন করেন শিক্ষার্থীরা। একটি শিক্ষা প্রতিষ্ঠানের ৩য় থেকে ১০ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে এই মেলার আয়োজন।

মেলায় প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম. আব্দুল রহিম পাকন। স্কুল পরিচালনা পরিষদ সদস্য ও বাংলাদেশ ঈদগাহ মাঠ কমিটির সভাপতি মো. ইমদাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো. রোস্তম আলী হেলালী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হাফিজুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার নার্গিস সুলতানা, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক আহম্মেদ-উল-হক রানা ও সহকারী প্রধান শিক্ষক মৌসুমি রহমানসহ স্থানীয় শুভাকাঙ্খী ও সুধিজনেরা।

শিক্ষার্থীদের মোবাইল আসক্তি ও মাদক থেকে দূরে রাখতে এবং তাদের মাঝে সামাজিক ও বিজ্ঞান ভিত্তিক জ্ঞান বিকাশের জন্য প্রতিবছরই এই ধরনের আয়োজন করা হয়েছে বলে জানান সিদ্দিক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কেএম মোবারক হোসেন।

Tag :

Share This Post

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পাবনার স্কুল শিক্ষার্থীদের নিয়ে উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

Update Time : ০২:৩৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩