০৮:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনার বেড়ায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত

Nurunnobi
  • Update Time : ০৮:৩৩:৩০ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • / ৪৩৯ Time View

স্টাফ রিপোর্টারঃ
৬৮ পাবনা-১ আসন পুর্ণবহালের দাবিতে পাবনার বেড়ায় রোববার(১৪ সেপ্টেম্বর) সকাল-সন্ধ্যা (৬টা-৬ টা) হরতাল,রাজপথ নৌ-পথ অবরোধ কর্মসূচি শান্তিপুর্ণভাবে পালিত হয়েছে।

সকাল থেকে গুড়ি গুড়ি বৃস্টি উপেক্ষা করে হাজারো আন্দোলনকারী আসন পুর্বাবস্থায় ফিরিয়ে দেয়ার দাবি নিয়ে বিক্ষুব্ধ হয়ে উঠছে। তারা অবিলম্বে নির্বাচন কমিশনকে একজন ব্যক্তির জয় নিশ্চিত করতে এমন হটকারি সিদ্ধান্ত থেকে ফিরে এসে জনতার দাবি মেনে নেয়ার দাবি জানাচ্ছে।

জানা যায় গত ৪ সেপ্টেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশন সীমানা নির্ধারণী নির্বাচনী ট্রাইবুনালের শুনানি শেষে ৩৭ টি নির্বাচনী এলাকার আসন পুনঃবিন্যাস করে গেজেট প্রকাশ করেন। সেখানে ৬৮ পাবনা-১ আসন থেকে বেড়া পৌরসভা সহ ৪ টি ইউনিয়নকে কেটে নিয়ে ৬৮ পাবনা-২ নির্বাচনী এলাকার সাথে যুক্ত করে শুধুমাত্র সাঁথিয়া উপজেলা নিয়ে ৬৮ পাবনা-১ ঘোষণা করা হয়।

সেই দিন থেকে বেড়া এলাকার মানুষ সেটিকে ভৌগোলিক বৈষম্য হিসেবে চিন্হিত করে প্রতিদিনই মশাল মিছিল, মানববন্ধন, বিক্ষোভ সহ নানা কর্মসূচি পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সকাল-সন্ধ্যা হরতাল সড়ক ও নৌ বন্দর অবরোধ পালন করছে।
অবরোধ কারীরা পাবনা ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখলে সড়কের উভয় পাশে দীর্ঘ জানজটের কবলে পড়েন যাত্রীবাহী পরিবহনসহ নানা ধরনের পণ্য পরিবহন। যাত্রীবাহী পরিবহনের অনেক যাত্রীকে পায়ে হেটে অবরোধের এলাকা অতিক্রম করতে গিয়ে ভোগান্তির শিকার হতে দেখা যায়।

হরতাল অবরোধের প্রতি সমর্থন জানিয়ে বেড়া বাজারের ব্যবসায়ী, বেড়া নৌ-বন্দর, ও উত্তর বঙ্গের বৃহৎ কাঁচামালের পাইকারি বাজার চতুর হাটের সকল দোকানপাট বন্ধ রেখে ব্যবসায়ী ও শ্রমিকেরা বিক্ষোভকারীদের সাথে সংহতি প্রকাশ করে বিক্ষোভ করেন।

বেড়া পৌর শহরের বিভিন্ন পয়েন্টে আন্দোলনকারীরা টায়ার জ্বালিয়ে অবস্থান গ্রহন করায় শহরে রিক্সা ভ্যান অটোসহ সকল প্রকার যান চলাচল করতে দেখা যায়নি। অন্যদিকে বেড়া নৌ-বন্দরে অবস্থান করা কার্গো ট্রলার থেকে সার সিমেন্টসহ কোন পণ্য খালাস করেনি বন্দর শ্রমিকেরা।

সর্বদলীয় সংগ্রাম কমিটির আহবায়ক সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব ফজলুর রহমান ফকিরের নেতৃত্বে বিশাল মিছিল সিএন্ডবি গোল চত্তরে অবস্থান নিয়ে আন্দোলনকারীদের উদ্দেশ্য আন্দোলন চালিয়ে যাওয়ার আহবান জানান। তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, নির্বাচন কমিশন তাদের হটকারি সিদ্ধান্ত প্রত্যাহার না করা প্রর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বেড়ার সর্বস্তরের জনগন।

এদিকে আন্দোলনকারীরা ৭/৮ টি সিএনজি ভাংচুর করেছে এমন গ্লাস ভাঙ্গা সিএনজি নিয়ে সাঁথিয়ায় থানায় সিএনজিসহ উপস্থিত হয়ে অভিযোগ করেন ঔ সকল সিএনজির চালকেরা।সেটি সামাজিক মাধ্যমে প্রচার হলে আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয় তারা এমন কাজের সাথে জড়িত নেই। সাঁথিয়ার একটি মহল আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে নিজেরাই ভাংচুর চালিয়ে বেড়ার ওপর দোষ চাপাতে চাচ্ছে।

Tag :

Share This Post

About Author Information

পাবনার বেড়ায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত

Update Time : ০৮:৩৩:৩০ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫