পাবনার পীরপুরে বিদ্যুৎ ক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- Update Time : ১১:২৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
- / ৪৩৪ Time View
স্টাফ রিপোর্টারঃ
পাবনার সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের ঐতিহাসিক জালসা মাঠে অনুষ্ঠিত হলো পীরপুর বিদ্যুৎ ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত এই খেলায় মুখোমুখি হয় মিতালী স্পোর্টিং ক্লাব ও জুয়েল স্পোর্টিং ক্লাব। নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ১-০ গোলে মিতালী স্পোর্টিং ক্লাবকে হারিয়ে জুয়েল স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাবনা-৫ আসনে ধানের শীষ প্রতীক প্রত্যাশী মাহমুদন্নবী স্বপন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল গফুর,
কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাচ্চু, ইঞ্জিনিয়ার সাহেদ আলী, আলহাজ্ব সেলিম বিশ্বাস, মোস্তফা কামাল মণ্ডল, স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম, সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মাহমুদন্নবী স্বপন বলেন, এ ধরনের খেলাধুলার আয়োজন যুব সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজনে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
স্থানীয় দর্শকদের বিপুল উপস্থিতিতে ফাইনাল ম্যাচটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।










