০৮:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনার আতাইকুলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মোশাররফ হোসেনের বিদায় সংবর্ধনা

Nurunnobi
  • Update Time : ১২:৫৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২৩৭ Time View

Oplus_16909312

স্টাফ রিপোর্টারঃ
পাবনার আতাইকুলা থানার দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মোশাররফ হোসেন এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার (১ম জানুয়ারি) সকাল ১১ টার সময় দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে সিনিয়র শিক্ষক মোঃ মোশাররফ হোসেনের দীর্ঘ ৩০ বছরের সেবা ও নিষ্ঠার জন্য তাঁকে বিদায় জানাতে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানটি বিদ্যালয়ের শিক্ষক মোঃ সেলিম হোসেন সুইট এর পরিচালনায় এবং প্রধান শিক্ষিকা মোছাঃ রাহেলা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আতাইকুলা ইউনিয়নের সভাপতি মোঃ আকরাম হোসেন মন্ডল। তিনি তাঁর বক্তব্যে মোঃ মোশাররফ হোসেনের শিক্ষাক্রমের প্রতি নিবেদন, সততা এবং শিক্ষার্থীদের প্রতি তাঁর গভীর ভালোবাসার কথা তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক জীবন কথা পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ নুরুন্নবী, শিক্ষক মোঃ আবু হানিফ ও মোঃ জনাব আলী মোল্লা প্রমুখ।
বক্তারা মোঃ মোশাররফ হোসেনের কর্মজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং তার ভবিষ্যত পথচলার জন্য শুভকামনা জানান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী, ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, মোঃ মোশাররফ হোসেন শুধু একজন শিক্ষকদের আদর্শ নয়, তিনি একজন মানবিক নেতা, যিনি শিক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের জীবনে সঠিক দিশা দেখানোর চেষ্টা করেছেন।

অনুষ্ঠানের শেষে, শিক্ষক মোঃ মোশাররফ হোসেনকে বিদায়ী সম্মাননা ক্রেস্ট এবং উপহার প্রদান করা হয়। এতে উপস্থিত শিক্ষার্থীরা তার সঙ্গে কিছু স্মরণীয় মুহূর্ত শেয়ার করেন। বিদায় সংবর্ধনা শেষে, এক হৃদয়গ্রাহী পরিবেশে শিক্ষক মোঃ মোশাররফ হোসেন তার সকল সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।

এটি ছিল দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের ইতিহাসে একটি স্মরণীয় বিদায় অনুষ্ঠান, যেখানে শিক্ষক, ছাত্র-ছাত্রী, এবং অভিভাবকরা একত্রিত হয়ে শিক্ষার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।

Tag :

Share This Post

About Author Information

পাবনার আতাইকুলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মোশাররফ হোসেনের বিদায় সংবর্ধনা

Update Time : ১২:৫৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬