০৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনার আতাইকুলায় পবিপ্রবির শিক্ষার্থীদের ছিনতাই, বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে অভিযোগ

Nurunnobi
  • Update Time : ১১:১৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • / ৪৫৩ Time View

স্টাফ রিপোর্টারঃ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কয়েকজন শিক্ষার্থীর কাছ থেকে টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে সাঁথিয়া উপজেলা বিএনপির নেতা ইসমাইল ভুঁইয়ার ছেলে জুবায়ের ভুঁইয়ার বিরুদ্ধে।

জানা গেছে, মঙ্গলবার ১৯ আগস্ট আতাইকুলা থানা এলাকায় রাতে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইয়ের সময় শিক্ষার্থীদের বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পরপরই আতাইকুলা থানা পুলিশ অভিযান চালিয়ে ছিনতাইকারীদের ব্যবহৃত টি মোটরসাইকেল জব্দ করে। তবে অভিযুক্ত জুবায়েরসহ অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি ধামাচাপা দিতে থানায় দফায় দফায় বৈঠক চলছে। প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য হওয়ায় বিষয়টি ‘মীমাংসার’ চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীদের সহপাঠীরা।

এ বিষয়ে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তদন্ত চলছে বলে জানা গেছে।

পবিপ্রবি শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

Tag :

Share This Post

About Author Information

পাবনার আতাইকুলায় পবিপ্রবির শিক্ষার্থীদের ছিনতাই, বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে অভিযোগ

Update Time : ১১:১৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫