পাবনায় হোটেল থেকে মানসিক রোগীর পলায়ন সন্ধান করছেন পরিবারের সদস্যরা
- Update Time : ১০:৩০:২৮ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
- / ৪৮২ Time View
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা থেকে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা নিতে এসে আবাসিক হোটেল থেকে পালিয়েছেন সোলেমান কবির (৪০) নামে এক মানসিক রোগী।
নিখোঁজ সোলেমানের পিতার নাম মফিজুল ইসলাম। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার, বুড়িচং থানার, গবিন্দপুর গ্রামের ঘোলনল ইউনিয়নে। তিনি দীর্ঘ ১৪ /১৫ বছর ধরে মানসিক সমস্যায় ভুগছেন। তার মাতার নাম হালিমা বেগম।
১৮ আগস্ট (সোমবার) দুপুর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। কবিরের সন্ধানে পাবনা শহরের গুরুত্বপূর্ণ স্থানে মাইকিং করছেন পরিবারের সদস্যরা। এ ঘটনায় স্থানীয় থানা পুলিশকে অবহিত করা হয়েছে। ভাই হারানো বিষয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চেয়েছেন পরিবার।
নিখোঁজ সোলেমানের ছোট ভাই মোঃ আল আমিনের দেয়া তথ্য অনুসারে, ১৭ আগস্ট মধ্য রাতে নিজ গ্রাম থেকে মাইক্রোবাস যোগে ১৮ তারিখ সকাল ১০ টার দিকে পাবনা মানসিক হাসপাতালে পৌঁছান। এর পরে বহির বিভাগে নিয়মিত চিকিৎসক দেখিয়ে দুপুরে শহরস্থ রয়েল প্যালেস নামে একটি আবাসিক হোটেলে উঠেন। রোগীর সঙ্গে তার ছোট ভাই ও মা এসেছেন। হোটেলে উঠার পরে ছোট ভাই হোটেলের নিচে গেলে মায়ের চোখ ফাঁকি দিয়ে হোটেল থেকে পালিয়ে যায় সে। এর পর থেকে পরিবারের সদস্যরা তাকে আশেপাশে সকল স্থানে খোঁজ করে না পেয়ে প্রশাসনের দারস্থ হয়েছেন। একই সাঙ্গে ভাইকে খুঁজে পেতে পাবনা শহরে মাইকিং করছেন তারা। নিখোঁজ সোলেমান হোটেল থেকে লুঙ্গি ও লাল রঙের একটি টি-সার্ট ও পায়ে চপ্পল পরে বেড়িয়েছেন। এই সংবাদ প্রকাশ ও ছবি দেখে কেউ তার সন্ধান দিতে চাইলে স্থানীয় থানা অথবা তার পরিবারের সদস্য ছোট ভাই আল আমিনের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন পরিবারের সদস্যরা। পরিবারের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার- ০১৯৮৯১০২০৬৫ অথবা ০১৭২৯৩৭০৩০০।
ঘটনার বিষয়ে পাবনা সদর থানার ওসি মোঃ আব্দুস সালাম বলেন, প্রাথমিক মৌখিক ভাবে নিখোঁজ হওয়া পরিবার একজন থানাতে এসেছিলেন। তার ভাইয়ের ছবি নিয়ে স্থানীয় সামাজিক বিভিন্ন মাধ্যমে পোস্ট করা হয়েছে। তাদেরকে মাইকিং করতে বলা হয়েছে। এর পরে লিখিত ভাবে জানাতে বলেছি। আমরাও চেষ্টা করছি। রাতের ডিউটিতে যারা বাহিরে বিভিন্ন এলাকাতে যাবেন তাদেরকে বিশেষ ভাবে বলা হয়েছে। আশা করছে খোঁজ মিলে যাবে।









