০৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় চিকিৎসক, নার্স ও মেডিকেল শিক্ষার্থীদের মানববন্ধন

Nurunnobi
  • Update Time : ০৭:২৬:১৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • / ১৩১ Time View

পাবনা প্রতিনিধিঃ
শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ নাসিরের ওপর হামলার প্রতিবাদে এবং চিকিৎসা সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ-ড্যাব, ইন্টার্ন ডক্টর অ্যাসোসিয়েশন-আইডিএ এবং পাবনা মেডিকেল কলেজ ছাত্রদলের ব্যানারে সোমবার (১৭ এপ্রিল) দুপুরে পাবনা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা ডা. নাসিরের ওপর হামলার বিচার এবং চিকিৎসা সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়ন না হলে বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন। তারা বলেন, একজন রোগীকে বাঁচাতে একজন চিকিৎসক সর্বোচ্চ চেষ্টা করেন। তারপর কর্মস্থলে চিকিৎসকরা আজকে সবচেয়ে অনিরাপদ।

ড্যাব পাবনা জেলা শাখার সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন গাইনী চিকিৎসক ডা. শামীম খাতুন পলি, আইডিএ’র পাবনা জেলা সভাপতি ডা. তামিম ইসলাম, সাধারণ সম্পাদক ডা. তানিয়া তাজনিম, পাবনা মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ডা. সাগর মাহমুদ, সাধারণ সম্পাদক হাবিবুল শুভ।

এছাড়াও উপস্থিত ছিলেন ডা. সিরাজুল আলম রাকিব, ডা. শামসুল আলম মালিথা, ডা. হাসানুজ্জামান টুটুল, ডা. ফাহমিদুল হাসান নুর প্রমুখ।

Tag :

Share This Post

About Author Information

পাবনায় চিকিৎসক, নার্স ও মেডিকেল শিক্ষার্থীদের মানববন্ধন

Update Time : ০৭:২৬:১৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬