০৮:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দাকোপে নবজাতকের মরদেহ উদ্ধার: তদন্তে পুলিশ

Nurunnobi
  • Update Time : ১১:৫৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • / ৪৭৩ Time View

দাকোপ প্রতিনিধিঃ
খুলনার দাকোপ উপজেলায় হৃদয়বিদারক একটি ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীত পাশে নদীর ঘাট থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এক পথচারী নদীর ঘাটে একটি নবজাতকের মরদেহ দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানান। খবর পেয়ে দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব সিরাজুল ইসলাম এবং নৌ-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।

ওসি সিরাজুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি। প্রকৃত ঘটনা উদঘাটনে প্রয়োজনীয় সব আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কারো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি এবং মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, এ ধরনের ঘটনা এলাকায় সচেতনতা এবং সামাজিক মূল্যবোধের অভাবকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, বলছেন স্থানীয় সমাজকর্মীরা। তারা অনুরোধ জানিয়েছেন, এমন নৃশংসতা প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সমাজকেও এগিয়ে আসতে হবে।

Tag :

Share This Post

About Author Information

দাকোপে নবজাতকের মরদেহ উদ্ধার: তদন্তে পুলিশ

Update Time : ১১:৫৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫