০৮:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণ ব্যালট বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্টদের জবাব দেবেঃ- অধ্যাপক আব্দুল গাফফার খান

Nurunnobi
  • Update Time : ১০:৪০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • / ৩৭০ Time View

Oplus_16908288

নিজস্ব সংবাদদাতাঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মুজলিশে সুরার সদস্য ও পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল গাফফার খান বলেন,
দেশের জনগণ আগামী জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের জবাব ব্যালট বিপ্লবের মাধ্যমে দিবে। তৎকালীন সময়ের সেই নৃশংস হত্যাযজ্ঞে যারা লগি-বৈঠা নিয়ে নিরীহ মানুষের রক্তে হোলি খেলেছিল, জাতি আজ তাদের চেনে এবং ইতিহাস তাদের ক্ষমা করবে না।”

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে সাঁথিয়া পৌর জামায়াতের উদ্যোগে স্থানীয় একটি মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

পাবনার সাঁথিয়ায় ২০০৬ সালের ঐতিহাসিক পল্টন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে তিনি আরও বলেন, “অনতিবিলম্বে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার করতে হবে। জনগণ এখন জেগে উঠেছে— তারা ফ্যাসিবাদ ও একদলীয় শাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে দাঁড়িপাল্লার পক্ষে গণঅভ্যুত্থান ঘটাবে।” তিনি বিশ্বাস করেন, শান্তিপ্রিয় মানুষ আগামী দিনে ন্যায়, আদর্শ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ইসলামী আদর্শভিত্তিক রাজনীতিকে শক্তিশালী করবে।

সভায় সাঁথিয়া পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল গফুরের সভাপতিত্বে সেক্রেটারি নজরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোখলেসুর রহমান, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সেক্রেটারি ড. মুহাম্মদ ইদ্রিস আলম প্রমুখ ।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আনিসুর রহমান, অধ্যক্ষ মাওলানা আব্দুল মালেক, মোস্তফা কামাল মানিক, টিপু সুলতান, ও জিয়াউর রহমান সহ জামায়াত, শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

Tag :

Share This Post

About Author Information

জনগণ ব্যালট বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্টদের জবাব দেবেঃ- অধ্যাপক আব্দুল গাফফার খান

Update Time : ১০:৪০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫