০৮:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চাটমোহর ৫ বছরের শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টা

Nurunnobi
  • Update Time : ০৯:৩০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • / ৪১৩ Time View

Oplus_16908288

বিশেষ প্রতিনিধিঃ
পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নে ৫ বছরের শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টায় একজনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পিতা।

এজাহার সূত্রে জানা গেছে, গত সোমবার ২২ সেপ্টেম্বর বিকাল সাড়ে চারটার দিকে চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের পল্লীতে পাঁচ বছরের শিশু কন্যাকে ব্রিজের পাশে দাঁড় করিয়ে রেখে পিতা মাছ শিকার করতে যায়। মাছ শিকার করে পিতা ফিরে এসে দেখে শিশু কন্যা সেখানে নেই।

Oplus_16908288

শিশু কন্যা বাড়িতে চলে গেছে মনে করে পিতা ও বাসায় ফিরে যান। কিন্তু বাসায় ফিরে গিয়ে কন্যা সন্তানকে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে গ্রামের অন্য আরেক ব্যক্তির কোলে কান্নারত অবস্থায় শিশুটিকে দেখতে পায় পরিবারের লোকজন। পরে তাকে উদ্ধার করে কান্নার কারণ জিজ্ঞেস করলে শিশু কন্যা ও উদ্ধার করা ব্যক্তি জানায়, মূলগ্রাম ইউনিয়নের শিবপুর গ্রামে ওসমান গনি এর ধানের ক্ষেতের পাশে মাছ ধরার ভাওর ঘর সংলগ্ন রাস্তার পাশে শিবপুর গ্রামের শফির ছেলে শিমুল হোসেন (১৯) শিশুটিকে নির্জন স্থানে ডেকে নিয়ে ধর্ষ/ণের চেষ্টা চালায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় বিষয়টি জুলমত মোল্লা বুঝতে পেরে শিশুটিকে উদ্ধার করার চেষ্টা করলে শিমুল দৌড়ে পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয় জুলমত মোল্লা।

এ ব্যাপারে মেয়েটির পিতা বাদী হয়ে ২০০০ সালের নারী ও শিশু নি/র্যাতন দমন আইনের ৯ (৪)খ ধরায় অভিযুক্ত শিমুল হোসেনকে একমাত্র আসামি করে চাটমোহর থানায় একটি মামলা দায়ের করেন।

এ ঘটনার চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযুক্তকে আসামিকে আটক করতে অভিযান অব্যাহত আছে।

Tag :

Share This Post

About Author Information

চাটমোহর ৫ বছরের শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টা

Update Time : ০৯:৩০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫