০৮:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঐতিহ্যবাহী লোকসঙ্গীত ও সাংস্কৃতিক সন্ধ্যায় প্রাণবন্ত ভাঁড়ারা

Nurunnobi
  • Update Time : ০১:২৫:০৬ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • / ১৫৭ Time View

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0;?brp_del_th:null;?brp_del_sen:null;?delta:null;?module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 44;

স্টাফ রিপোর্টারঃ
পাবনা সদরের ভাঁড়ারা ইউনিয়ন পরিষদ চত্বরে গত শুক্রবার (৩ অক্টোবর) অনুষ্ঠিত হলো এক জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর গ্রামীণ লোকসঙ্গীত ও সাংস্কৃতিক সন্ধ্যা। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ খান-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান ঘিরে জমে ওঠে পুরো এলাকা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও পাবনার কৃতি সন্তান আবুল কাশেম মো. ফজলুল হক। তিনি বলেন,
“লোকগান আমাদের ঐতিহ্যের প্রতিচ্ছবি। এই সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে হারিয়ে যাওয়া এই ঐতিহ্যকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। বাউল গান, যা ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে, তার ধারাবাহিকতা আমাদের ধরে রাখতে হবে।”

চেয়ারম্যান সুলতান মাহমুদ খান তার স্বাগত বক্তব্যে জানান, আমি দায়িত্ব নেওয়ার পর পরিষদ চত্বরকে নতুন করে সাজিয়েছি, নির্মাণ করেছি দৃষ্টিনন্দন পার্ক। আমাদের লক্ষ্য—গরিব খেটে খাওয়া মানুষের সন্তানরা যাতে ভালো পরিবেশে বড় হয়, মাদক ও অপরাধ থেকে দূরে থাকে। সম্প্রতি ঐতিহ্যবাহী লাঠিখেলা এবং অদূর ভবিষ্যতে হাডুডু খেলার আয়োজনও করেছি।

Oplus_16908288

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ওসমান গণি। প্রধান অতিথি ছাড়াও উপস্থিত ছিলেন:
মোঃ আব্দুল খালেক মিঠু সহকারী অধ্যাপক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মোঃ আনিছুর রহমান সহযোগী অধ্যাপক পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ,
মোঃ সুরুজ্জামান সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য অধিদপ্তর, রফিকুল ইসলাম হুদা বিভাগীয় প্রধান (ইংরেজি) হাজী জসিম উদ্দিন ডিগ্রি কলেজ, জাহিদুল হক পরিচালক চর বলরামপুর ছাত্রকল্যাণ ট্রাস্ট, মোঃ ফয়েজ আহম্মেদ সভাপতি চর বলরামপুর ছাত্রকল্যাণ ট্রাস্ট ও কথাসাহিত্যিক, আলহাজ্ব সাদেক আলী বাবুল সরদার সভাপতি আওরঙ্গবাদ হাফিজিয়া মাদরাসা, মোজাহার আলী খান সহসভাপতি কোলাদী গোরস্থান ও ঈদগাহ মাঠ, এম শরিফুল আরেফিন সহকারী পরিচালক এবি ব্যাংক পাবনা শাখা।

প্রধান অতিথি নিজেও একটি লোকগান পরিবেশন করেন, যা দর্শকদের মুগ্ধ করে তোলে। বৃষ্টি উপেক্ষা করেও হাজারো নারী-পুরুষ ভিড় করেন অনুষ্ঠানস্থলে। নারী ও পুরুষদের জন্য ছিল আলাদা বসার ব্যবস্থা।

লোকগান উপভোগ করতে আসা দর্শকদের কেউ কেউ বলেন, এমন আয়োজন গ্রামে খুব প্রয়োজন। এতে ছেলে-মেয়েরা ভালো কিছু শিখবে, অপরাধের পথে যাবে না। চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জানাই। আরও নিয়মিত এমন আয়োজন চাই।

ভাঁড়ারা, চরতারাপুর, সাদুল্লাপুর ও আতাইকুলা ইউনিয়নের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন এই অনন্য আয়োজনে। গ্রামীণ ঐতিহ্য রক্ষায় এমন সাংস্কৃতিক সন্ধ্যা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় পদক্ষেপ।

Tag :

Share This Post

About Author Information

ঐতিহ্যবাহী লোকসঙ্গীত ও সাংস্কৃতিক সন্ধ্যায় প্রাণবন্ত ভাঁড়ারা

Update Time : ০১:২৫:০৬ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫