০৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরদীতে ইফতার খেয়ে শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি ২৬ জন

Nurunnobi
  • Update Time : ১০:১৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • / ১৫০ Time View

স্টাফ রিপোর্টারঃ
পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া এলাকায় বিডি ক্রিয়েশন কোম্পানির দেওয়া ইফতার খেয়ে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থদের মধ্যে অন্তত ২৬ জনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ ) বিকেলে ইফতার গ্রহণের কিছুক্ষণ পর থেকেই শ্রমিকদের মধ্যে বমি, পেট ব্যথা ও মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দেয়। পরে দ্রুত তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতর অসুস্থ ২৬ জনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দাশুড়িয়া এলাকার একটি কারখানায় কর্মরত শ্রমিকদের জন্য বিডি ক্রিয়েশন কোম্পানির পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়েছিল। ইফতার গ্রহণের পরপরই অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকরা জানান, অসুস্থ শ্রমিকদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং অধিকাংশের অবস্থাই বর্তমানে স্থিতিশীল রয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

Tag :

Share This Post

About Author Information

ঈশ্বরদীতে ইফতার খেয়ে শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি ২৬ জন

Update Time : ১০:১৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬