অবিলম্বে সংস্কার ও গণহত্যার বিচার করতে হবেরফিকুল ইসলাম খান
- Update Time : ০৫:০৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
- / ৪৮৫ Time View
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, অবিলম্বে সংস্কার ও গণহত্যার বিচার করতে হবে। জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে আমাদের শীর্ষ নেতাদের হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডে সাথে যারা জড়িত সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গকে গ্রেফতার করে অনতিবিলম্বে বিচার করতে হবে।
শনিবার (২৩ আগষ্ট) সকালে পাবনা জেলা জামায়াতের উদ্যোগের দারুল আমান ট্রাস্ট ক্যাম্পাসে আয়োজিত ষান্মাসিক রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতাকালে এ সব কথা বলেন।
পাবনা জেলা জামাতের আমির ও পাবনা -৪
( ঈশ্বরদী- আটঘরিয়া )আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল এর সভাপতিত্বে সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুর রহিম ও অধ্যাপক নজরুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির ও জামায়াত মনোনীত পাবনা-৫ (জেলা সদর) আসনের এমপি প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হুসাইন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াত মনোনীত পাবনা-১ ( সাঁথিয়া- বেড়ার আংশিক) আসনে এমপি প্রার্থী ডক্টর ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও জামায়াত মনোনীত পাবনা-৩ (চাটমোহর- ভাঙ্গুড়া- ফরিদপুর ) আসনে এমপি প্রার্থী অধ্যাপক আলী আছগর, সুজানগর উপজেলা জামায়াতের আমির ও পাবনা-২ ( সুজানগর -বেড়া আংশিক) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক কে এম হেসাব উদ্দিন।
সম্মেলনে ষান্মাসিক রিপোর্ট পেশ করেন জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক এ এস এম আব্দুল্লাহ, বাইতুলমাল রিপোর্ট পেশ করেন অধ্যাপক আব্দুল মোমেন। ইসলামী সংগীত পরিবেশন করেন অনির্বাণ শিল্প গোষ্ঠী।
প্রধান অতিথির রুকনদের উদ্দেশ্যে বলেন, কোন অনিয়মে যুক্ত থাকা যাবে না। অনিয়মে যুক্ত থাকার প্রমাণ পেলে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, আগামী নির্বাচন হবে আমাদের জন্য চ্যালেঞ্জিং নির্বাচন, নির্বাচনে শারীরিক, মানসিক পরিশ্রম এবং ব্যাপক সময় কাজ করে এগিয়ে যেতে হবে। নির্বাচনে আর্থিক কুরবানীর ব্যাপক প্রয়োজন হবে এজন্য আগে থেকে আমাদের সতর্ক হতে হবে।
প্রধান অতিথি রফিকুল ইসলাম খান বলেন, জামায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, এ ষড়যন্ত্রকে রুখে আগামী নির্বাচনে আমাদের বিজয় আনতে হবে।
তিনি বলেন, আমরা কাউকে ভয় করি না, ভয় দেখিয়ে কোন লাভ নেই, আল্লাহ আমাদের সাথেই আছেন, বিজয় আমাদের হবেই ইনশাল্লাহ।
এসময় আরো উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতে সহকারী সেক্রেটারি এস এম সোহেল, সুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান হাবিব, পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল লতিফ, সদর জামায়াতের আমীর মাওলানা আব্দুর রব, আটঘরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা নকিবুল্লাহ, ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক নুরুজ্জামান প্রামানিক, সাঁথিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোখলেসুর রহমান, বেড়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আতাউর রহমান সহ জামায়াতের সকল উপজেলা রুকন গণ উপস্থিত ছিলেন।









