১১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় নরসিংদীর রায়পুরা রেল স্টেশনের পরিচ্ছন্নতাকর্মী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

Nurunnobi
  • Update Time : ০৯:৪৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • / ১৭ Time View

স্টাফ রিপোর্টারঃ
নরসিংদীর রায়পুরা রেলওয়ে স্টেশনের পরিচ্ছন্নতাকর্মী ও বাকপ্রতিবন্ধী বৃদ্ধা বুবি বেগম ওরফে বুবি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পাবনায় মানববন্ধন করেছেন সরকারি এডওয়ার্ড কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন অসহায় ও বাকপ্রতিবন্ধী বৃদ্ধাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত ৪ জুলাই নরসিংদীর রায়পুরা রেলওয়ে স্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে মারধরের শিকার হন রেলওয়ের পরিচ্ছন্নতাকর্মী বুবি বেগম ওরফে বুবি। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মানববন্ধনে বক্তব্য দেন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী ইউসুফ আফরান বিপ্লব, সাজেদুল হক শাফি, ইমরান নাজির, মুসলিমা খাতুন, সুমাইয়া মেহজাবিন, তুলনা কুণ্ড, সোয়েব ইবনে জিয়া, সালমান, শুভ, মেহেদীসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বুবি হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।

Tag :

Share This Post

About Author Information

পাবনায় নরসিংদীর রায়পুরা রেল স্টেশনের পরিচ্ছন্নতাকর্মী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

Update Time : ০৯:৪৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬