১১:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
পাবনায় ভেজাল ম্যাজিক মশলার কারখানায় ডিবির অভিযান, আটক ১
Nurunnobi
- Update Time : ০৮:৪৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / ৫৮ Time View
স্টাফ রিপোর্টারঃ
পাবনা শহরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল লেবেলযুক্ত ভেজাল ম্যাজিক মশলা জব্দ করেছে। এ সময় একজনকে আটক করা হয়।
আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আরও একটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল মশলা, টেস্টিং সল্ট এবং ভেজাল পণ্য উৎপাদন ও মোড়কজাতকরণে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
ভ্রাম্যমাণ আদালত আটক ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে জব্দকৃত সব ভেজাল পণ্য ও সংশ্লিষ্ট সরঞ্জাম ধ্বংসের নির্দেশ দেওয়া হয়।
পাবনা জেলা পুলিশ জানিয়েছে, জনস্বাস্থ্য ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় ভেজাল ও নকল খাদ্যপণ্য উৎপাদন, মজুদ এবং বাজারজাতকরণের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Tag :








