১০:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুসলিম এইডের উদ্যোগে জীবিকা উন্নয়ন কর্মসূচির আওতায় দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

Nurunnobi
  • Update Time : ১১:২৭:০২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • / ৬ Time View

oplus_1024

মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধিঃ
মুসলিম এইড বাংলাদেশ-এর উদ্যোগে জীবিকা উন্নয়ন কর্মসূচি-২০২৬-এর আওতায় দুঃস্থ নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

রবিবার (১২ জুলাই) বিকেল ৪টায় পাবনার আতাইকুলা শাখা অফিসে আয়োজিত এ অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

উক্ত অনুষ্ঠানে মুসলিম এইড বাংলাদেশের সহকারী আঞ্চলিক ব্যবস্থাপক মামুন হোসেন-এর সভাপতিত্বে এবং আতাইকুলা শাখার ব্যবস্থাপক মো. মমিনুল ইসলাম-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাহমুদ হোসেন।

oplus_1024

প্রধান অতিথির বক্তব্যে আল মাহমুদ হোসেন বলেন, “শুধু সহায়তা প্রদানই নয়, মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি। মুসলিম এইড বাংলাদেশ জীবিকা উন্নয়ন কর্মসূচির মাধ্যমে দুঃস্থ নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিয়ে তাদের আত্মনির্ভরশীল হওয়ার পথ সুগম করছে। এ ধরনের উদ্যোগ নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, পারিবারিক স্বচ্ছলতা বৃদ্ধি এবং সমাজে দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপকারভোগীরা এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের দক্ষতা বৃদ্ধি ও আয়মুখী কাজে সম্পৃক্ত হবেন বলে আমি আশা করি।”

সভাপতির বক্তব্যে মামুন হোসেন বলেন, মুসলিম এইড বাংলাদেশ সবসময় সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। জীবিকা উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন আয়বর্ধক সহায়তার মাধ্যমে অসচ্ছল পরিবারগুলোকে স্বাবলম্বী করে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মুসলিম এইড বাংলাদেশের আঞ্চলিক হিসাবরক্ষক মো. সাইফুল ইসলাম, প্রোগ্রাম সুপারভাইজার মো. মিলন ইসলাম এবং মো. মনোয়ার হোসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে নির্বাচিত উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। উপকারভোগীরা এমন সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করায় মুসলিম এইড বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই সহায়তার মাধ্যমে নিজেদের আয়-রোজগারের পথ তৈরি হবে বলে আশা ব্যক্ত করেন।

Tag :

Share This Post

About Author Information

মুসলিম এইডের উদ্যোগে জীবিকা উন্নয়ন কর্মসূচির আওতায় দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

Update Time : ১১:২৭:০২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬