মধুপুরে মরহুম মোজাম্মেল হক মুনাকারি হুজুরের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- Update Time : ০১:৪১:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪
- / ৭১ Time View
সংবাদদাতা:
পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের মধুপুর পৃর্ব পাড়া গ্ৰামের মরহুম মোজাম্মেল হক মুনাকারি হুজুরের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৯ মার্চ) ১৮ রমজান বাদ আসর হইতে মরহুমের নিজ বাড়িতে কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাবনা জেলা শাখার সেক্রেটারি ও ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা ইকবাল হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও জামায়াত মনোনীত সদর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল গাফফার খান।
এছাড়া আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের বাইতুল মাল সেক্রেটারি মুহাম্মদ সাইফুল্লাহ , আতাইকুলা ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ আকরাম মন্ডল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।










