০৬:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বহুল আলোচিত-সমালোচিত ও বিতর্কিত হলুদ সাংবাদিক আদনান উদ্দিন গ্রেফতার

Nurunnobi
  • Update Time : ০২:৩৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • / ১৭৬ Time View

পাবনা সাংবাদদাতাঃ
বহুল আলোচিত-সমালোচিত ও বিতর্কিত হলুদ সাংবাদিক এস এম আদনান উদ্দিনকে পুলিশ গ্রেফতার করেছে। চাঁদাবাজি, ভাঙচুর ও হুমকি দেয়ার ঘটনায় দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলার গ্রেফতারি পরোয়ানা মুলে তাকে গ্রেফতার করা হয়।

পাবনা থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান, চাঁদাবাজি, ভাঙচুর ও হুমকির ঘটনায় ঢাকার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়েরকৃত একটি মামলায় দৈনিক পাবনার চেতনার প্রধান প্রতিবেদক আদনান উদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। উক্ত গ্রেফতারি পরোয়ানা হাতে পাওয়ার পর পাবনা থানা পুলিশের একটি অভিযান দল ২২আগস্ট বিকেল ৩টার দিকে পাবনা শহরের মহিষের ডিপো এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আদনান উদ্দিনের বিরুদ্ধে সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল আদালতে আইসিটি আইনে দায়ের করা আরও দুটি মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে চাঁদাবাজী, ধান্ধাবাজী ও ব্লাকমেইল এর অভিযোগ করা হয়েছে।

এছাড়াও চাঁদা দাবী করে না পেয়ে একদল দুর্বৃত্ত চলতি বছর ২৮জানুয়ারি পাবনা শহরের ঢাকা মহাসড়কে অবস্থিত হোটেল ড্রীম প্যালেস ও দৈনিক পাবনার আলো অফিস ভাঙচুর করে। এই দুর্বৃত্তদলে নেতৃত্ব দেয় আদনান উদ্দিন। এ ঘটনায় পাবনা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার বিরুদ্ধে আরও একটি মামলা রয়েছে।

Tag :

Share This Post

About Author Information

বহুল আলোচিত-সমালোচিত ও বিতর্কিত হলুদ সাংবাদিক আদনান উদ্দিন গ্রেফতার

Update Time : ০২:৩৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫