০৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় অপহরণের পর হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

Nurunnobi
  • Update Time : ০৭:৩৩:১৭ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪
  • / ৪০৮ Time View

বিশেষ প্রতিনিধি :
পাবনার ঈশ্বরদী উপজেলায় রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের শ্রমিক অপহরণের পর মুক্তিপণ না পেয়ে মোঃ সিরাজ ফকিরকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি মো. শাজাহানকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ ।

রোববার (০১ সেপ্টেম্বর) পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় উপজেলার বরইচরা গ্রামের তেঁতুলতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত শাজাহান উপজেলার বড়ইচরা গ্রামের আজিবর রহমানের ছেলে ।

এর আগে শনিবার (৩০ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে নিহত সিরাজ ফকিরের ছোট ছেলে মো. আলামিন বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঈশ্বরদী থানার ওসি রফিকুল ইসলাম জানান , হত্যা মামলা দায়ের হওয়া মাত্র পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় প্রধান আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে । গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে । মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশি তৎপরতা চলমান রয়েছে।

উল্লেখ্য, গত ২৪ আগস্ট রূপপুর প্রকল্পের শ্রমিক সিরাজ ফকিরকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। মুক্তিপণের টাকা দিতে না পারায় শ্বাসরোধে সিরাজ ফকিরকে হত্যা করা হয়। খোঁজ না পাওয়ায় ২৬ আগস্ট সিরাজ ফকিরের ছোট ছেলে মো. আলামিন থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এদিকে অপহরণের সপ্তাহখানেক পরে শনিবার ঈশ্বরদী পৌরসভার ১নং ওয়ার্ডের রহিমপুর এলাকার একটি চারতলা ভবনের বাথরুম থেকে নিখোঁজ সিরাজ ফকিরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

Tag :

Share This Post

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পাবনায় অপহরণের পর হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

Update Time : ০৭:৩৩:১৭ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪