০৬:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরদীতে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত

Nurunnobi
  • Update Time : ০৭:১১:২৯ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • / ২১০ Time View

Oplus_16908288

ঈশ্বরদী সংবাদদাতাঃ
ঈশ্বরদীতে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মো. সেলিম বসাক (৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে পৌর শহরের লোকোসেড রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেলিম বসাক পৌর শহরের পূর্বটেংরি কদমতলা এলাকার মো. রমজান বসাকের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে সেলিম বসাক নামে ওই ব্যক্তি লোকোসেড রেললাইন পার হচ্ছিলেন। এসময় রাজশাহী-ঢাকাগামী মধুমতি ট্রেন একাধিকবার হর্ণ বাজানোর পরেও তিনি লাইন থেকে সরে দাঁড়ায়নি। পরে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ডান হাত ও ডান পা কেটে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সেলিম বসাকের পারিবার ও স্বজনরা জানান, তিনি সকালে বাড়ি থেকে বের হয়ে কোথায় গিয়েছিল জানা ছিলনা। ১২টার পর জানতে পারি তিনি ট্রেন দূর্ঘটনায় হাসপাতালে। সেখানেই তার মৃত্যু হয়েছে। তিনি কানে শুনতে না পাওয়ার কারণে এ ঘটনাটি ঘটেছে।

এ ব্যাপারে ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) ওসি মো. জিয়ার রহমান বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কোনো অভিযোগ না পাওয়াই আইনি প্রক্রিয়া শেষে পরিবারের লোকজনের কাছে মরদেহ হস্তান্ত করা হয়েছে।

Tag :

Share This Post

About Author Information

ঈশ্বরদীতে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত

Update Time : ০৭:১১:২৯ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫