সাংবাদিক আব্দুল মজিদ দুদু ও মাহতাব উদ্দিন এর মাগফেরাত কামনায় দোয়া মাহ্ফিল
- Update Time : ০৬:৩৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩
- / ৭৮ Time View
স্টাফ রিপোর্টার:
পাবনার স্থানীয় দৈনিক জীবন কথা পত্রিকার পরিবারের পক্ষ থেকে সাংবাদিক আব্দুল মজিদ দুদু ও জীবন কথা নির্বাহি সম্পাদক মাহতাব উদ্দিনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়।
সোমবার (২৫ ডিসেম্বর) বাদ আসর প্রয়াত সাংবাদিক মাহতাব উদ্দিনের মুনসুরাবাদ আবাসিক এলাকায় নিজ বাড়িতে দৈনিক জীবন কথা পত্রিকার পক্ষ থেকে দোয়া মাহ্ফিল আয়োজন করা হয়।
মাহ্ফিলে দৈনিক জীবন কথা পত্রিকার সম্পাদক এ এস এম আবদুল্লাহ এর সভাপতিত্বে এবং রফিকুল আলম রঞ্জুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাবনা সাংস্কৃতিকি সংসদের সভাপতি ও দৈনিক জীবন কথা পত্রিকা পরিচালনা বোর্ডের সদস্য অধ্যাপক আব্দুল গাফফার খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক জীবন কথা পত্রিকার সাবেক সম্পাদক মাওলানা আব্দুর রউফ আনছারি, পাবনা পদ্মা কলেজের অধ্যাপক এস এম সোহেল, মাহতাব উদ্দিনের ছোট ভাই মোকলেছুর রহমান, পাবনা ইসলামীয়া ডিগ্ৰি কলেজের অধ্যাপক ড. মিজানুর রহমান মিল্টন , সাঁথিয়া ডিগ্ৰি কলেজের অধ্যাপক ড. ইদ্রীস আলম, সুধী কুমার কলেজের অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, ইসলামী ফাউন্ডেশনের মাজহারুল ইসলাম, সাংবাদিক কামরুল ইসলাম।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, পাবনা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের সভাপতি মোঃ নাছিম, ডিবিসি নিউজ টিভির মালেশিয়া প্রতিনিধি মহাম্মদ আলী, সাংবাদিক নূরুন্নবী সহ জীবন কথা পরিবারের সকল সদস্য ও মাহতাব উদ্দিনের পরিবারবর্গ আত্তিয় স্বজন ও গণ্যমাণ্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন। এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করে সাংবাদিক মাহতাব উদ্দিনের ভগ্নিপতি মাওলানা মুহাম্মদ জালাল উদ্দিন। অনুষ্ঠান শেষে দৈনিক জীবন কথা পত্রিকার উদ্যোগে হকারদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।










