০৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
ফিলিস্তিনির উপর হামলার প্রতিবাদে পাবনায় মানববন্ধন
Nurunnobi
- Update Time : ০৩:২৫:০৪ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
- / ৭২ Time View
নিজস্ব প্রতিনিধি :
ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের সন্ত্রাসী হামলার প্রতিবাদে পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১১ নভেম্বর) সকালে শহরের
ঘোড়া স্ট্যান্ডে বিভিন্ন সংগঠনের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, দৈনিক সিনসা সম্পাদক মাহবুব আলম, অধ্যাপক মাহাতাব আলী সহ অনেকে বক্তব্য দেন।
বক্তারা বলেন, ফিলিস্তিনে নির্বিচারে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল বাহিনী। তাদের হামলায় প্রাণ হারাচ্ছে শিশুরা। যা কোনোভাবেই মেনে নেয়া যায় না। এমন বর্বরোচিত হামলার প্রতিবাদে বিশ্ববাসীকে রুখে দাঁড়াতে হবে। অবিলম্বে ফিলিস্তিনের হামলা বন্ধের দাবি জানান বক্তারা।
Tag :










