০৮:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে মতবিনিময় সভায় এমপি প্রিন্স
Nurunnobi
- Update Time : ০৫:২০:১৭ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩
- / ৬৯ Time View
স্টাফ রিপোর্টার:
মহান বিজয় দিবস উপলক্ষে পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা ও স্থানীয় ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা। বুধবার দুপুরে চেম্বার মিলনায়তনে সংগঠনের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সদর আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী গোলাম ফারুক প্রিন্স এমপি।
বক্তব্য দেন পাবনা চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি, পরিচালক এবিএম ফজলুর রহমানসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথির ভাষনে সাংসদ প্রিন্স বলেন, আওয়মীলীগের নেতৃত্বেই মহান স্বাধীনতা যুদ্ধে অর্জিত বিজয়, উন্নয়ন ও অগ্রগতির ধারা চলমান রাখতে নৌকা প্রতিকের কোন বিকল্প নেই। এ ব্যাপারে তিনি ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন।
Tag :










