পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
- Update Time : ০৮:১৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪
- / ৭৯ Time View
নিজস্ব প্রতিবেদক:
পাবনার ঐতিহ্যবাহী ইসলামীয়া ফাজিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে কুরআন তেলাওয়াতের মাধ্যমে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল লতিফের পরিচালনা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়।
মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মাওলানা আব্দুস সামাদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান মোঃ শরিফ উদ্দিন প্রধান। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ রুস্তম আলী হেলালী, দারুল আমান ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবুল হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হাফিজুর রহমান পাবনা পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আশরাফ প্রামানিক।
এছাড়া আরো উপস্থিত ছিলেন দারুল আমান ট্রাস্টের সদস্য মাওলানা আব্দুর রউফ আনসারী, আবু হানিফ, এস এ টিভির জেলা প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম, দৈনিক স্বদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মোঃ রফিকুল আলম রঞ্জু, মাদ্রাসার শিক্ষক মন্ডলী, অভিভাবক মন্ডলী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।










