পাবনার দারুল আমান ট্রাস্টের উদ্যোগে দিতীয় দিনেরতাফসির মাহফিল অনুষ্ঠিত
- Update Time : ১০:৪৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪
- / ৭২ Time View
সংবাদদাতা:
পাবনার ঐতিহ্যবাহী দারুল আমান ট্রাস্টের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের দিতীয় দিনের অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ জানুয়ারি) রাতে পাবনার বাস টার্মিনাল সংলগ্ন দারুল আমান ট্রাস্ট মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে ইসলামিয়া ফাজিল মাদ্রাসা সহকারী অধ্যাপক মাওলানা আব্দুস শাকুরের পরিচালনায় দিতীয় দিনের মাহফিলে প্রধান অতিথি হিসেবে তাফসির পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন চুয়াডাঙ্গা থেকে আগত মাওলানা
হুসাইন আহমদ মাহফুজ , দ্বিতীয় বক্তব্য হিসেবে তাফসির পেশ করেন, ঈশ্বরদী থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা হাবিবুল্লাহ কাওছারী বিন হায়দারী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, আটঘরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান, আলহাজ্ব হযরত মাওলানা জহুরুল ইসলাম খান।
মাহফিলের দ্বিতীয় দিন রবিবার (২১ জানুয়ারি) সকাল ৯ ঘটিকার মহিলা মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করবেন সময়ের আলোচিত ইসলামী বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন
রাজশাহী থেকে আগত মাওলানা মুশতাক আহমাদ, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন পাবনা ইসলামী ফাজিল মাদ্রাসা সহকারী অধ্যাপক আলহাজ্ব হজরত মাওলানা আব্দুস শাকুর।
এছাড়া আরো উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল, ট্রাস্টের সেক্রেটারি নেছার আহম্মেদ নান্নু।










