০৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় সেনাবাহিনী তত্ত্বাবধানে ইছামতি নদীর খনন কাজ শুরু হয়েছে

Nurunnobi
  • Update Time : ১২:২০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪
  • / ৭৪ Time View

নিজস্ব সংবাদদাতা :
দখল-দূষণ আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভুল সিদ্ধান্তে মৃতপ্রায় পাবনার ইছামতি নদীর প্রাণ ফেরাতে নেয়া হয়েছে ১ হাজার ৫৫৪ কোটি টাকার মেগা প্রকল্প। প্রকল্পটি বাস্তবায়ন হলে প্রকৃতি ও পরিবেশ পুরোপুরি পাল্টে যাবে বলে মনে করছে নদী পাড়ের মানুষ ও পরিবেশবিদরা। পাবনার মধ্য শহর দিয়ে ৩২টি বাঁকে প্রবাহিত ইছামতি নদী। পদ্মা যমুনা সংযোগ স্থাপনকারী এ নদীতে চলতো বড় বড় পালতোলা নৌকা। নদী পথে ব্যবসায়ীরা পণ্য পরিবহণ করতো। পাওয়া যেত ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ। কিন্তু সেই নদী এখন মৃতপ্রায়। শহরবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন ইছামতির প্রাণ ফেরানোর উদ্যোগ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। একনেকে এ প্রকল্পে বরাদ্দ দেয়া হয় ১ হাজার ৫৫৪ কোটি টাকা। প্রকল্পের মধ্যে রয়েছে সংযোগ খালসহ প্রায় ১১০ কিলোমিটার নদী খনন, মধ্য শহরে ইছামতি নদীর দুই পারে ১০ কিলোমিটার ড্রেন নির্মাণ, নদীর উপর ২৩টি সেতু নির্মাণ ও পুনঃনির্মাণ। মধ্য শহরে ১০ কিলোমিটার ওয়াকওয়ে ও নদীতে ৫৬টি ঘাট নির্মাণ এবং বৃক্ষরোপণ। দখল আর দূষণ দূর করে নদীর প্রাণ ফেরাতে দুই দশক ধরে আন্দোলন করে আসছিলো সচেতন পাবনাবাসী। প্রকল্পটি বাস্তবায়ন করছে সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড। প্রয়োজনীয় জমি অধিগ্রহণসহ প্রাথমিক কাজ শুরু হয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।

Tag :

Share This Post

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পাবনায় সেনাবাহিনী তত্ত্বাবধানে ইছামতি নদীর খনন কাজ শুরু হয়েছে

Update Time : ১২:২০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪