০৮:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত আহত -৫

Nurunnobi
  • Update Time : ১০:২৭:২০ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪
  • / ৬৯ Time View

নিজস্ব প্রতিবেদক:

পাবনা সদর উপজেলায় ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ভাই ও বোন নিহত হয়েছেন। এঘটনায় একই পরিবারের আরও ৫ জন আহত হয়েছেন, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (২৬ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের ধোপাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বেড়া পৌর এলাকার শালকিপাড়ার রাজকুমার হালদারের ছেলে প্রদীপ হালদার এবং নাটোর জেলার দিনেশের স্ত্রী শম্পা রানী। তারা সম্পর্কে ভাই-বোন।

আহতদের মধ্যে অনুরাধা ধর (১২) নামের এক শিশু জানায়, নিহতরা তার মাশি ও মামা। পাবনার বেড়াতে তার নানা বাড়ি। তাদের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শিলিমপুর গ্রামে। তারা নানা বাড়িতে বেড়াতে এসে মামার জন্য পাত্রী দেখতে পাবনা শহরে আসতেছিল।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, সিএনজি চালিত অটোরিকশাটি বেড়া থেকে পাবনার দিকে যাচ্ছি। পথে ঢাকা-পাবনা মহাসড়কের ধোপাঘাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৭ জন‌ সিএনজি যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।

Tag :

Share This Post

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পাবনায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত আহত -৫

Update Time : ১০:২৭:২০ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪