০৮:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
পাবনায় মোটরসাইকেল চোরচক্রের ২ সদস্য আটক; ২টি চোরাই মোটরসাইকেল জব্দ
Nurunnobi
- Update Time : ০৬:২০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩
- / ৭৭ Time View
স্টাফ রিপোর্টার:
পাবনায় অভিযান চালিয়ে পেশাদার মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়।
আটককৃতরা হলো, পাবনা পৌর সদরের গোবিন্দা মহল্লার আশিক ওরফে পাপ্পু ওরফে নিরব (২৭) ও সদর উপজেলার জোতকলসা পশ্চিমপাড়া গ্রামের মাহফুজুর রহমান রানা (৩০)।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী বলেন, গতকাল শুক্রবার বিকেলে পাবনা সদর উপজেলার মালিগাছা এলাকা থেকে মোহাম্মদ আলী নামে এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়। এ বিষয়ে তিনি সদর থানায় অভিযোগ দিলে রাতেই অভিযান চালিয়ে চোরচক্রের দুই সদস্য আশিক ও রানাকে আটক করে পুলিশ। পরে তাদের কাছ থেকে চুরি যাওয়া মোটরসাইকেলসহ দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। আজ এ ঘটনায় মামলা দায়ের করে আটক দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Tag :










