পাবনায় বিএনপির মানববন্ধন।
- Update Time : ০৫:৪৯:১২ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
- / ৬৯ Time View
নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গুম খুন ও মানবাধিকার লঙ্ঘনের শিকার এবং গায়েবী মামলায় গ্রেফতার বিএনপির দলীয় নেতাকর্মীর ও নাগরিকদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে কেন্দ্র ঘোষিত মানববন্ধন কর্মসূচি পালন করে জেলা বিএনপি, যুবদল ছাত্রদল ,কৃষক দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল পাবনা। পাবনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী স্বপন এর নির্দেশক্রমে এই কর্মসূচি পালন করা হয়।
রবিবার (১০ই ডিসেম্বর) সকাল ১১:০০ ঘটিকায় পাবনার কেন্দ্রীয় বাস টার্মিনাল শহীদ মিনার সংলগ্ন এলাকায় কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক চেয়ারম্যান মমতাজ উদ্দিন মমতাজ,পাবনা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইট,সদর পৌর বিএনপির সাবেক সদস্য ইমরুল কায়েস , আব্দুল করিম মেম্বার , উপজেলা কৃষক দলের আহ্বায়ক হাবিবুর রহমান বাচ্চু, যুগ্ন আহবায়ক মজিবুর রহমান, মুজিল্লুর রহমান সানি,আবুল কালাম, মো:বকুল হোসেন, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মাহবুব হোসেন, দপ্তর সম্পাদক আনিসুর রহমান আনিস, আতিকুল ইসলাম,সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ রানা, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান হোসেন হৃদয়, জেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক বাহার হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক বাপ্পি সরদার, গোলাম মাহবুব সুজন, সোহেল রানা, জিল্লুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক সাজ্জাদুল ইসলাম খান নাদিম, সবুজ হাসান ইন্তাজ, নয়ন হোসেন, লিটন শেখ, জেলা ছাত্রদল নেতা আল আমিন পাপ্পু, আতিকুর রহমান মিঠু, শামীম হোসেন হৃদয়, খালেদ হোসেন হৃদয় সহ প্রমুখ।










