০৮:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় নব নিযুক্ত পুলিশ সুপার মোঃ আঃ আহাদ বিপিএম,পিপিএম(বার) মহোদয়ের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা।

Nurunnobi
  • Update Time : ০৮:২৭:২৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪
  • / ৪৮৫ Time View

নিজস্ব প্রতিবেদক:
পাবনা জেলা পুলিশের সম্মেলন কক্ষে সম্মানিত সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করেন নব নিযুক্ত পুলিশ সুপার জনাব মোঃ আঃ আহাদ বিপিএম,পিপিএম(বার) মহোদয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিকবৃন্দসহ অন্যান্য সাংবাদিকগন।এছাড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা গন উক্ত সভায় উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভার শুরুতে নবনিযুক্ত পুলিশ সুপার মহোদয় সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেন সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গকে। তিনি শ্রদ্ধাভরে আরো স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তান ৩০ লাখ শহীদ বীর মুক্তিযোদ্ধাদের এবং ২ লাখ মা বোনদের যাদের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয়েছিল মহান স্বাধীনতা।

মত বিনিময় সভায় পাবনা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে সম্মানিত সাংবাদিকবৃন্দ মাদক,জঙ্গীবাদ,চরমপন্থী, সন্ত্রাসসহ বিভিন্ন বিষয়ে পুলিশ সুপার মহোদয়ের সাথে মতবিনিময় করেন। পুলিশ সুপার মহোদয় জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সকল পর্যায়ের সম্মানিত সাংবাদিকবৃন্দের নিকট সহযোগিতা কামনা করেন এবং একযোগে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ।

মহান মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে লালনপূর্বক সুশাসন প্রতিষ্ঠা ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী যে রূপকল্প বাস্তবায়ন করে চলেছেন তার স্বপ্ন সারথি হিসেবে পাবনা জেলা পুলিশের সকল সদস্য নিষ্ঠা এবং পেশাদারিত্বের সাথে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য পালন করে যাবেন মর্মে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে পুলিশ সুপার মহোদয় মতবিনিময় সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।

Tag :

Share This Post

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পাবনায় নব নিযুক্ত পুলিশ সুপার মোঃ আঃ আহাদ বিপিএম,পিপিএম(বার) মহোদয়ের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা।

Update Time : ০৮:২৭:২৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪