০৮:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় চাচা শশুরের ছুরিকাঘাতে জামাই খুন

Nurunnobi
  • Update Time : ১১:৪৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
  • / ৬৯ Time View

নিজস্ব প্রতিবেদক :
পাবনায় চাচা শশুরের ছুরিকাঘাতে হাবিবুর রহমান ওরফে হাবুল সরদার (৩৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের দাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান ওই গ্রামের মকছেদ সর্দারের জামাই । অভিযুক্ত সিরাজ সর্দার একই গ্রামের হামিদ আলী সর্দারের ছেলে। হাবিবুরের শশুর ও সিরাজ সর্দার সম্পর্কে চাচাতো ভাই।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানান, বৃহস্পতিবার হাবিবুর রহমানের ছাগল তার চাচা শ্বশুর সিরাজ সরদারের ক্ষেতের ফসল খেয়ে নষ্ট করে। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। পরে তা মারামারিতে রূপ নেয়। একপর্যায়ে চাচা শ্বশুর সিরাজ সরদার উত্তেজিত হয়ে হাবিবুর রহমানকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন ।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে আনা হয়েছে । মরদেহ ময়নাতদন্তের জন্য আগামীকাল শুক্রবার সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্ৰহন করা হবে।

Tag :

Share This Post

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পাবনায় চাচা শশুরের ছুরিকাঘাতে জামাই খুন

Update Time : ১১:৪৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪