০৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত নেতা আব্দুশ শাকুরের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

Nurunnobi
  • Update Time : ০৬:২২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
  • / ৭০ Time View

পাবনা সংবাদদাতা :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও পাবনা জেলা জামায়াতের ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা আব্দুস শাকুরের রুহের কামনা করে সংগঠনের ওলামা বিভাগ আজ ১৩ জুন সকালে স্থানীয় একটি মিলনায়তনে দোয়া মাহফিলের আয়োজন করে। জেলা ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা অধ্যাপক আব্দুল গাফফার খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট মোফাচ্ছিরে কুরআন ও জামায়াতের জেলা নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম খান, জেলা সেক্রেটারি প্রিন্সিপাল ইকবাল হুসাইন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রচার, শিক্ষা ও সংস্কৃতি বিভাগের সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ, পাবনা পৌরসভা জামায়াতের আমীর অধ্যাপক রাকিব উদ্দিন। বক্তারা মাওলানা আব্দুশ শাকুরের জীবন ও কর্মের উপরে আলোকপাত করে বলেন, মাওলানা আব্দুশ শাকুর ছিলেন একজন আপাদমস্তক ইসলামী আন্দোলনের বীর সেনানী, বাস্তব জীবনে তিনি ছিলেন একজন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব। ইসলামী আন্দোলনের মাধ্যমে কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় মাওলানা আব্দুশ শাকুরের ন্যায় জ্ঞানী-গুণী আলেম আজ বড় প্রয়োজন। তারা বলেন ইসলামী আন্দোলন ও সংগ্রামে আলেমদের ভূমিকা ব্যাপক তাই আজ আলেমদের ইসলামী আন্দোলনে এগিয়ে আসা দরকার।

উল্লেখ্য কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য মাওলানা আব্দুশ শাকুর গত ২৮ এপ্রিল বৈদ্যুতিক দুর্ঘটনায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।

Tag :

Share This Post

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জামায়াত নেতা আব্দুশ শাকুরের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

Update Time : ০৬:২২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪