গোয়েন্দা পুলিশের অভিযানে একজন মাদক ব্যবসায়ী ১কেজি গাঁজা সড় গ্রেফতার
- Update Time : ১১:২৬:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪
- / ৮৭ Time View
সংবাদদাতা:
জেলা গোয়েন্দা শাখা, পাবনার অভিযানে একজন মাদক ব্যবসায়ী ০১(এক) কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়েছে ।
মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ আকবর আলী মুনসী মহোদয়ের নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মাসুদ আলম, বিপিএম(পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) এর সার্বিক তত্বাবধানে ওসি, ডিবি মোঃ এমরান মাহমুদ তুহিন এর নেতৃত্বে ইং ০৯/০৫/২০২৪ তারিখ ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র)মোঃ বেনু রায় সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় পাবনা জেলার সদর থানাধীন কোমরপুর এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী ১। মোঃ জাকির প্রাং(২৭), পিতাঃ মোঃ তায়জাল প্রাং, সাং-কোমরপুর, থানাঃ পাবনা সদর, জেলাঃ পাবনাকে মাদক দ্রব্য ০১(এক) কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়।
ধৃত আসামীর বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার দায়ের করা হয়েছে।










