০৮:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
ঈশ্বরদীর নিখোঁজের একদিন পর পাওয়া গেল কিশোরের লা‘শ
Nurunnobi
- Update Time : ১০:২৮:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪
- / ২২৫ Time View
ঈশ্বরদী সংবাদদাতা:
ঈশ্বরদীর নি‘খোঁ‘জে‘র একদিন পর জিহাদ হোসেন (৯) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।আজ শনিবার (৬ জুলাই) সকাল ৬ টায় লাশটি উদ্ধার করা হয়। নিহত জিহাদ উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মূর্শিদপুর গ্রামের তেতুলতলা এলাকার হাসেম আলীর ছেলে এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, কিশোর জিহাদ হোসেন গতকাল শুক্রবার (৫ জুলাই) বিকেল সাড়ে পাঁচটায় নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির তাকে পাইনি। পরে আজ শনিবার সকাল ৬টায় পরিবারের সদস্যরা পার্শ্ববর্তী তেতুলতলা গোডাউন এলাকার ভিতরে ঝোঁপের মধ্যে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে লাশটি উদ্ধার করে পুলিশ। তবে কে বা কারা কি কারণে তাকে হত্যা করে সেখানে ফেলে রেখেছে সেটা জানাতে পারেনি পুলিশ।
Tag :










