০৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
হরতালের সমর্থনে পাবনা জেলা জামায়াতের পিকেটিং ও বিক্ষোভ মিছিল ।
Nurunnobi
- Update Time : ০৮:৪৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩
- / ৮১ Time View
স্টাফ রিপোর্টার:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অবৈধ তফসিল ঘোষণা বাতিল করে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা ও ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে মাঠ পর্যায়ে বিরোধী দলের হরতাল, অবরোধ কর্মসূচির ১৯ ও ২০ নভেম্বর হরতালের সমর্থনে পিকেটিং ও বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখা।
সোমবার (২০ নভেম্বর) পাবনা জেলা জামায়াত পাবনা শহরের ইংলিশ রোডে প্রিকেটিং ও বিক্ষোভ প্রদর্শন করে। পাবনা সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রবের নেতৃত্বে হরতালের সমর্থনে প্রিকেটিং ও বিক্ষোভ অনুষ্ঠিত হয় । এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের তারবিয়াতি সেক্রেটারি আব্দুর রহমান, পৌর জামায়াতের নায়েবে আমীর আব্দুল কাদের, ইসলামী ছাত্র শিবিরের শহর শাখার সভাপতি আবরার আব্দুল্লাহ, সেক্রেটারি ফিরোজ হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।
Tag :










