০৬:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার গণতন্ত্রকে ধ্বংস করেছে :-রফিকুল ইসলাম খান

Nurunnobi
  • Update Time : ১০:৪৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪
  • / ৭৭ Time View

Oplus_131072

নিজস্ব প্রতিনিধি :
সরকার গণতন্ত্রকে ধ্বংস করেছে। মানুষ এখন গণতান্ত্রিক কার্যক্রম পরিচালনা করতে পারছে না। দেশের মানুষের মৌলিক অধিকার হরণ করে চলছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বগুড়া অঞ্চলের পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি গতকাল শুক্রবার (১৭ মে) বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখা আয়োজিত জেলার সকল উপজেলা কর্ম পরিষদ সদস্যদের শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা বলেন।

পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডলের সভাপতিত্বে সেক্রেটারি প্রিন্সিপাল ইকবাল হোসাইনের পরিচালনায় শিক্ষা শিবিরে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম খান, এসিস্টেন্ট সেক্রেটারি আবু সালেহ মোঃ আব্দুল্লাহ, মাওলানা আব্দুল গাফফার খান, মাওলানা গোলাম রব্বানী খান জুবায়ের, ডাক্তার আব্দুল বাসেত খান, মাওলানা আব্দুল লতিফ, অধ্যাপক রেজাউল করিম, এস‌ এম সোহেল , অধ্যাপক আব্দুল মোমিন।

প্রধান অতিথি মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, অবৈধ সরকার গণতন্ত্র ধ্বংসের পাশাপাশি অর্থনৈতিক অবস্থা একেবারে পঙ্গু করে ফেলছে। তিনি বলেন, বৈদেশিক ঋণের সুদের ভারে জর্জরিত , সুদ প্রদানের সামর্থ্য হারিয়েছে এজন্য আবার নতুন করে ঋণ গ্রহণের উদ্যোগ গ্রহণ করেছে। তিনি আরো বলেন, প্রশাসনের সকল স্তর সরকারের নগ্ন থাবায় দেশের উন্নয়নে স্বাভাবিক কার্যক্রম করতে ব্যর্থ হচ্ছে। প্রশাসনকে দলীয় কর্মীর নেয় কাজ করতে বাধ্য করা হচ্ছে।

রফিকুল ইসলাম খান আরো বলেন, বিচারিক ব্যবস্থা আজকে সরকারি নির্দেশনায় পরিচালিত হচ্ছে ফলে সাধারণ মানুষেরা স্বাভাবিক ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। তিনি আরো বলেন, সমাজে আজকে অন্যায়, অবিচার জুলুম নির্যাতনে ছেয়ে গেছে। সমাজের এই অবস্থা আর বেশি দিন থাকতে দেওয়া যায় না। তাই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সমাজ পরিবর্তন করতে হবে। আল্লাহর বিধান অনুযায়ী একটি ইসলামিক কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর উপরই নির্ভর করতে হবে,এবং আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যই সর্বোচ্চ ত্যাগ করে ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে সকল সংশয় দূর করে কাজ করে এগিয়ে যেতে হবে। কোন প্রকার হতাশা, নিরাশ ও বিপদে দমিয়ে গেলে চলবে না। আন্দোলনের কাজকে অগ্রাধিকার দিয়ে প্রতিযোগিতার মাধ্যমে কাজ করতে হবে। সকল প্রকার কাজে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

প্রধান অতিথি আরও বলেন, কর্মসূচি বাস্তবায়নে অথবা দায়িত্ব প্রদানে যথাপযুক্ত ব্যক্তিকেই দায়িত্ব প্রদান করতে হবে, না হলে কাজ হলেও কাঙ্ক্ষিত মানের কাজ সম্পন্ন হবে না, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
যোগ্য নেতৃত্ব তৈরিতে কেন্দ্রীয় সংগঠনের দৃষ্টিভঙ্গি অনুযায়ী কর্ম পরিকল্পনা তৈরি করে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, ইসলামী আন্দোলন বাস্তবায়নে জ্ঞান অর্জনের বিকল্প নাই। এজন্য তিনি কুরআন হাদিসের আলোকে ব্যাপক জ্ঞান অর্জনের গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, কোরআন হাদিসের জ্ঞানের মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে ভাতৃত্ব ভালোবাসা বৃদ্ধি পাবে, পারস্পরিক সম্পর্কের উন্নয়ন ঘটবে ইসলামী আন্দোলন বেগবান হবে। ব্যক্তি পর্যায়ে ইসলামী আন্দোলনের কর্মীদের আমল আখলাক, ব্যবসা-বাণিজ্য, চরিত্র সহ সকল বিষয়ে স্বচ্ছ ও পরিচ্ছন্ন থাকতে হবে ।

সভাপতির বক্তৃতায় অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, ইসলামী আন্দোলন বাস্তবায়নে সর্বোচ্চ পর্যায়ে সকল ক্ষেত্রে ত্যাগী মানসিকতার পরিচয় দেয়া দরকার। আর কোরআন হাদিস চর্চার মাধ্যমে ইসলামী জ্ঞান ক ভান্ডার গড়ে তোলা দরকার।
তিনি আরো বলেন ইসলামী জ্ঞানে পরিপূর্ণ ব্যক্তিরাই ইসলামী আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করবে।

পাবনা জেলা জামায়াতের এ শিক্ষা শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা পৌরসভা জামায়াতের আমীর অধ্যাপক রাকিব উদ্দিন পাবনা সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রব, ঈশ্বরদী উপজেলা আমীর ডঃ নুরুজ্জামান প্রামানিক, আটঘরিয়া উপজেলা আমীর মাওলানা আমিরুল ইসলাম, চাটমোহর উপজেলা আমীর মাওলানা আব্দুল হামিদ, সুজানগর উপজেলা আমীর অধ্যাপক হিসাব উদ্দিন, বেড়া উপজেলা আমীর মাওলানা আতাউর রহমান, সাথিয়া উপজেলা আমীর মাওলানা মোহাম্মদ মোখলেছুর রহমান, ফরিদপুর উপজেলা আমীর মাওলানা আবু তালেব, ভাঙ্গুড়া উপজেলা আমীর মহির উদ্দিন সহ পাবনা পৌরসভার সহ নয় উপজেলা কর্ম পরিষদের সদস্যবৃন্দ।

Tag :

Share This Post

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সরকার গণতন্ত্রকে ধ্বংস করেছে :-রফিকুল ইসলাম খান

Update Time : ১০:৪৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪