ভাঙ্গুড়ায় জাতীয় মৎস্য সপ্তাহের শুভ সূচনা
- Update Time : ০৫:৫৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
- / ৩৭৩ Time View
ভাঙ্গুড়া (পাবনা)প্রতিনিধি
অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়ায় শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫। সোমবার সকালে পৌর পার্কে মাছ অবমুক্ত করার মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার।
উদ্বোধনী অনুষ্ঠানের পর একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মোছা. নাজমুন নাহার।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা, মৎস্য কর্মকর্তা মো. আলী আজম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জাহিদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শামিম হাসান। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সফল মাছচাষি শাহিনুর রহমান শাহীন, সাবেক ছাত্রদল নেতা মো. সায়েম এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল রানা প্রমুখ।
বক্তারা বলেন, দেশের মৎস্যসম্পদ রক্ষা এবং দেশি মাছের প্রজনন নিশ্চিত করতে অভয়াশ্রম গড়ে তোলা অত্যন্ত জরুরি। এর মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি স্থানীয় বাজার দেশি মাছ দিয়ে পূর্ণ হবে। তাই দেশের জলজ সম্পদ রক্ষায় সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলেও মন্তব্য করেন বক্তারা।
অনুষ্ঠান শেষে উপজেলার ২ জন শ্রেষ্ঠ মৎস্য চাষি ও খামারিকে সম্মাননা প্রদান করা হয়।









