০৬:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় হরতালের সমর্থনে বিএনপির বিক্ষোভ, ২টি গাড়ি ভাংচুর ও ককটেল বিস্ফোরণ

Nurunnobi
  • Update Time : ০৪:২৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
  • / ৭৫ Time View

নিজস্ব প্রতিনিধি:
বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথমদিনে পাবনা শহরের বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও ছাত্রদলের সাবেক নেতাকর্মীরা।
এসময় ২টি গাড়ি ভাংচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।
রবিবার সকাল সাড়ে ১০টার দিকে মুজাহিদ ক্লাব এলাকা থেকে পাবনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদন্নবী স্বপন ও পাবনা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইটের নেতৃত্বে হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় বড় বাজার এলাকায় পৌঁছালে একটি ট্রাক ভাংচুর করা হয় এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় তারা। এর আগে শহরের বাঁশবাজার এলাকায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাস ভাঙচুর করে বিক্ষোভকারীরা।

Tag :

Share This Post

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পাবনায় হরতালের সমর্থনে বিএনপির বিক্ষোভ, ২টি গাড়ি ভাংচুর ও ককটেল বিস্ফোরণ

Update Time : ০৪:২৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩