০৬:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একটি আসনে চমক, বাকি আসনে পুরোনোতেই আস্থা ।

Nurunnobi
  • Update Time : ০৬:০১:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
  • / ৬৬ Time View

স্টাফ রিপোর্টার:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনায়
সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় আওয়ামীলীগ।
পাবনার ৫টি আসনের মধ্যে একটি আসনে এসেছে চমক। নতুন একজনকে মনোনয়ন দিয়েছে দলটি। আর বাকি চারটি আসনে গত নির্বাচনে মনোনীত প্রার্থীদের উপরই আস্থা রেখেছেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পাবনা-৪ আসনে নতুন মুখ হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রয়াত ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ। তিনি এবারই প্রথম দলীয় মনোনয়ন পেলেন এবং এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদে প্রার্থিতা করতে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। আজ রবিবার (২৬ নভেম্বর) বিকাল ৪টায় বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেন।

পাবনার ৫টি আসনে যারা মনোনয়ন পেলেন তারা হলেন, পাবনা-১ আসনে ডেপুটি স্পীকার ও জেলা আওয়ামীলীগের সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকু, পাবনা-২ আসনে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আহমেদ ফিরোজ কবির, পাবনা-৩ আসনে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন, পাবনা-৪ আসনে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ ও পাবনা-৫ আসনে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স।

এক প্রতিক্রিয়ায় পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও দলীয় মনোনয়ন পাওয়া গোলাম ফারুক প্রিন্স বলেন, ‘দলীয় সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ আমার উপর আস্থা রাখার জন্য। চেষ্টা করবো সবাইকে সাথে নির্বাচনে পাবনা-৫ আসনে নৌকার বিজয় প্রধানমন্ত্রীকে উপহার দেবার জন্য।’

পাবনা-৩ আসনের সংসদ সদস্য ও দলীয় মনোনয়ন পাওয়া মকবুল হোসেন বলেন, ‘এলাকার মানুষের দোয়া ও ভালবাসা ছিল। দলীয় সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা আমাকে আবারও নৌকার কান্ডারী হিসেবে মনোনীত করায়।’

এবার সংসদের ৩০০টি আসনের বিপরীতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ৩ হাজার ৩৬২টি। গত ২৩ নভেম্বর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় ভবনে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। ওই দিন দুটি বিভাগের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। শুক্র ও শনিবার দলটির সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বোর্ডের সভায় বাকি ছয় বিভাগের প্রার্থী চূড়ান্ত হয়।

উল্লেখ্য, পাবনার ৫টি আসনে নৌকার মনোনয়ন পেতে প্রায় ৭৬ জন দলীয় মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দিয়েছিলেন।

Tag :

Share This Post

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পাবনায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একটি আসনে চমক, বাকি আসনে পুরোনোতেই আস্থা ।

Update Time : ০৬:০১:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩