নির্বাচনী আসন কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করলেনঃ- রফিকুল ইসলাম খান
- Update Time : ০৯:২৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
- / ২০৫ Time View
পাবনা সংবাদদাতাঃ
পাবনা জেলার সকল নির্বাচনী আসন পরিচালনা কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
শনিবার (২৩ আগষ) আলহাজ্ব আসির উদ্দিন সরদার অডিটোরিয়ামে কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন।
পাবনা জেলার জাতীয় ও স্থানীয় নির্বাচন কমিটির পরিচালক মাওলানা জহুরুল ইসলাম খান এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন বগুড়া অঞ্চলের টিম সদস্য ও সাবেক পাবনা জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহিম, পাবনা জেলা জামায়াতের আমীর ও পাবনা-৪ ( ঈশ্বরদী- আটঘরিয়া )আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল , জেলা জামায়াতের নায়েবে আমীর ও জামায়াত মনোনীত পাবনা-৫ (জেলা সদর) আসনের এমপি প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হুসাইন , জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াত মনোনীত পাবনা-১ ( সাঁথিয়া- বেড়ার আংশিক) আসনে এমপি প্রার্থী ডক্টর ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও জামায়াত মনোনীত পাবনা-৩ (চাটমোহর- ভাঙ্গুড়া- ফরিদপুর ) আসনে এমপি প্রার্থী অধ্যাপক আলী আছগর, সুজানগর উপজেলা জামায়াতের আমীর ও পাবনা-২ ( সুজানগর -বেড়া আংশিক) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক কে এম হেসাব উদ্দিন।

এছাড়া অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক এ এস এম আব্দুল্লাহ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক রেজাউল করিম, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস এম সোহেল , পাবনা পৌর আমীর উপাধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ, পাবনা সদর উপজেলা আমীর মাওলানা আব্দুর রব, সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল,বেড়া উপজেলা আমির মাওলানা আতাউর রহমান, ভাঙ্গুড়া উপজেলা নায়েবে আমীর মুজিবুর রহমান, ঈশ্বরদীর গোলাম রব্বানী খান জুবায়ের, চাটমোহর উপজেলা আমীর মাওলানা আব্দুল হামিদ, ফরিদপুর উপজেলার সাবেক আমির শাফিনুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।
এসময় মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, সকল ধরনের বাধা-বিপত্তিকে উপেক্ষা করে নির্বাচনে বিজয়ী নিশ্চিত করার লক্ষ্যে দুর্বার গতিতে কাজ চালিয়ে যেতে হবে। কোন রাজনৈতিক দলের হুমকিতে ভয় পাওয়া যাবে না, ভয় দেখিয়েও কোনো লাভ হবে না। আমরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করিনা। সর্বস্তরের জনসাধারণের কাছে ইসলামের দাওয়াত ভোট প্রার্থনা করতে হবে এক্ষেত্রে কোন হীনমন্যতায় বোকা যাবে না। সকলকে ঐক্যবদ্ধ হয়ে নিরলস প্রচেষ্টা চালিয়ে নির্বাচনে বিজয় আনতে হবে।










