০৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরদীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,ঝুলন্ত মরদেহ উদ্ধার ও স্বামী আটক‎

Nurunnobi
  • Update Time : ১১:৪৫:২৮ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • / ২৬৬ Time View

স্টাফ রিপোর্টারঃ
পাবনার ঈশ্বরদীতে শারমিন আক্তার লিমা (২৫) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ ঝুলন্ত মরদেহ উদ্ধার ও স্বামীকে আটক করেছে। রবিবার (৩১ আগস্ট) গভীর রাতে উপজেলার পাকশী ইউনিয়নের দিয়ার বাঘইল গ্রামে এ ঘটনা ঘটে। রাত ৩টার দিকে লিমার পরিবারের কাছে খবর পৌঁছালে তারা গিয়ে মরদেহ দেখতে পান।

Oplus_16908288

‎নিহত লিমা ওই গ্রামের আশিকুর রহমান শাওনের স্ত্রী এবং জয়নগর গ্রামের মৃত আদম আলী মণ্ডলের মেয়ে। ছয় বছর আগে শাওনের সঙ্গে তার বিয়ে হয়। তাদের তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

‎লিমার ভাই রাজন আলী অভিযোগ করে বলেন, আমার বোনকে হত্যা করে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। পরে আমাকে ফোন দিয়ে আত্মহত্যার কথা বলা হয়। কিন্তু ঘটনাস্থলে গিয়ে দেখি, স্বামী শাওন লাশ খাটের ওপর নিয়ে বসে আছে।

‎স্থানীয়রা জানান, শাওনের অন্য এক নারীর সঙ্গে সম্পর্ক থাকায় দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। এ নিয়ে পূর্বেও একাধিকবার শালিস হয়েছে।

‎পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাকিউল আযম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। নিহতের স্বামী শাওনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Tag :

Share This Post

About Author Information

ঈশ্বরদীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,ঝুলন্ত মরদেহ উদ্ধার ও স্বামী আটক‎

Update Time : ১১:৪৫:২৮ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫