০৬:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
আকবর হোসেন স্মৃতি পাঠাগারের শীতবস্ত্র বিতরণ
Nurunnobi
- Update Time : ১১:৫০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪
- / ৭৯ Time View
নিজস্ব প্রতিবেদক:
পাবনা আকবর হোসেন স্মৃতি পাঠাগারের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়।
আজ ১৯ জানুয়ারি (শুক্রবার) পাঠাগার চত্বরে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক এস এ টেলিভিশনের পাবনা প্রতিনিধি কামরুল ইসলাম।
পাঠাগারের সভাপতি ও দৈনিক স্বদেশ প্রতিদিনের পাবনা প্রতিনিধি রফিকুল আলম রঞ্জুর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন পাঠাগারের সহ-সভাপতি শরিফুল আলম মুঞ্জু সেক্রেটারি মাহীন হোসেন আজাদ, অর্থ সম্পাদক ওয়ারিশ হোসেন সহ পাঠাগারের অন্যান্য সদস্যবৃন্দ।
উল্লেখ্য আকবর হোসেন স্মৃতি পাঠাগার প্রতিষ্ঠার পর থেকে সমাজের কল্যাণে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে।
Tag :










