০৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি ৪ দিনের রাষ্ট্রীয় সফরে আজ নিজ জেলা পাবনায় পৌঁছেছেন

Nurunnobi
  • Update Time : ০৯:১১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪
  • / ৬৬ Time View

নিজস্ব প্রতিবেদক:
পাবনার জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান বলেন, চার দিনের সফরে গতকাল সোমবার মহামান্য রাষ্ট্রপতি স্যার পাবনায় পৌঁছানোর কথা থাকলেও মানিকগঞ্জ পর্যন্ত এসে রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি ঘন কুয়াশার মধ্যে পড়ে। এ অবস্থায় হেলিকপ্টারটি মানিকগঞ্জ থেকে ঢাকায় ফিরে যায়। রাষ্ট্রপতি পাবনায় আসতে না পারায় সোমবারের সফর স্থগিত করা হয়। আজকে মঙ্গলবার দুপুরের দিকে তিনি ঈশ্বরদী বিমানবন্দরে অবতরণ করেন।

আজ মঙ্গলবার ( ১৬ জানুয়ারি ) দুপুর ২টা ১০ মিনিটে ঢাকা থেকে রাষ্ট্রপতি হেলিকপ্টারযোগে পাবনার ঈশ্বরদী বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে সড়কপথে সার্কিট হাউসে পৌঁছে গার্ড অব অনার শেষে বিশ্রাম গ্রহণ করে স্থানীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি। রাষ্ট্রপতি রাতে সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন।

আগামীকাল ১৭ জানুয়ারি বেলা ১১টায় পাবনার স্থানীয় কয়েকটি অনুষ্ঠানে যোগদান করবেন রাষ্ট্রপতি। দুপুর ১টার দিকে সার্কিট হাউসের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। ১৮ জানুয়ারি দুপুর ১টা ৪০ মিনিটের দিকে পাবনা থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবেন রাষ্ট্রপতি।

নির্বাচন পরবর্তী নিজ জেলায় রাষ্ট্রপতির আগমন ঘিরে পাবনায় আনন্দোৎসব চলছে। রাষ্ট্রপতিকে অভিনন্দন জানাতে বিভিন্ন জায়গার টানানো হয়েছে ব্যানার-ফেস্টুন। রাষ্ট্রপতিকে এক নজর দেখতে শহরে ভিড় করছে উৎসুক জনতা। পাবনাবাসী আশা করছেন তৃতীয়বারের মতো পাবনায় এসে হয়ত জেলার বড় ধরনের উন্নয়নমূলক কোনো কিছু ঘোষণা দেবেন রাষ্ট্রপতি। এর আগে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচলের ঘোষণা দেন রাষ্ট্রপতি।

জেলা প্রশাসক আরও বলেন, রাষ্ট্রপতির পাবনা সফরকে ঘিরে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। তার পাবনা সফর যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয় সেজন্য প্রশাসন তৎপর রয়েছে।

Tag :

Share This Post

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

রাষ্ট্রপতি ৪ দিনের রাষ্ট্রীয় সফরে আজ নিজ জেলা পাবনায় পৌঁছেছেন

Update Time : ০৯:১১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪