০৬:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবিপ্রবিতে ইউজিসির নির্দেশনা উপেক্ষা করে র‍্যাগ ডের আয়োজন

Nurunnobi
  • Update Time : ০৪:১২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
  • / ৬৪ Time View

নিজস্ব প্রতিনিধি:
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে‌র (পাবিপ্রবি) শিক্ষা সমাপনী উৎসবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নিষেধাজ্ঞা উপেক্ষা করেই (র‍্যাগ ডে) আয়োজন করা হয়েছে ডিজে পার্টি। শিক্ষাপ্রতিষ্ঠানে কুরুচিপূর্ণ, উদ্যাম নৃত্য, বুলিং, অশ্লীলতা পূর্ণ এই আয়োজনে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।

সমালোচকরা বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ সমৃদ্ধি করার জায়গা। উল্টো সেখানেই চরম নৈতিক অবক্ষয়মূলক কার্যকলাপ চলছে। এ ধরণের কার্যক্রমে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের নৈতিক জীবন মান নষ্ট হচ্ছে।‌ বাঙালি সংস্কৃতি ধ্বংস করতে এইসব অপসংস্কৃতি ছড়ানো‌ হচ্ছে। শিক্ষার্থীরা নিজের অজান্তে নৈতিক অধঃপতনে নিমজ্জিত হচ্ছে। আগেও বিশ্ববিদ্যালয়ে শিক্ষা সমাপনী উৎসব অনুষ্ঠিত হয়েছে কিন্তু এরকম অনৈতিক অবক্ষয়মূলক কার্যকলাপ হয়নি। আগামী প্রজন্মকে এ ধরনের অপসংস্কৃতির হাত থেকে রক্ষা করার জন্য এই সব কার্যক্রম বন্ধ করা প্রয়োজন।

জানা গেছে, আগামীকাল বুধবার (১৫ নভেম্বর) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১০ম ব্যাচের ‘অদম্য ১৮’ শিক্ষা সমাপনী দিবস উপলক্ষ্যে ডিজে পার্টির আয়োজন করা হয়েছে। এতে অংশ নেবেন ডিজে সাফা। তার ফেসবুক প্রোফাইলে এমন আয়োজনের তথ্য তুলে ধরার পরই সমালোচনার ঝড় উঠেছে।

এবিষয়ে যোগাযোগ‌ করা হলেও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামাল হোসেনের বক্তব্য পাওয়া যায়নি। তবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. নাজমুল হোসেন বলেন, ডিজে পার্টির বিষয়টি আমার জানা নেই। অনুষ্ঠান সূচিতেও আমি নেই। এখন আমি ছুটিতে আছি। তবে বিষয়টি খোঁজখবর নিয়ে দেখব।

উল্লেখ্য, গত বছরের ১৭ই এপ্রিল ‘র‍্যাগ ডে’ উদযাপনের নামে শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ডিজে পার্টি, বুলিং, অশ্লীলতা বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। এর পরিপ্রেক্ষিতে ২০২২ সালের ৩ জুলাই ‘র‍্যাগ ডে’ উদ্যাপনের নামে এসব কর্মকাণ্ড বন্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

Tag :

Share This Post

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পাবিপ্রবিতে ইউজিসির নির্দেশনা উপেক্ষা করে র‍্যাগ ডের আয়োজন

Update Time : ০৪:১২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩