পাবনা জেলা জামায়াতের রেলপথ অবরোধ
- Update Time : ১১:৫০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩
- / ৭১ Time View
নিজস্ব প্রতিনিধি:
অবৈধ ও ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ নেতৃবৃন্দের মুক্তি ও কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে চতুর্থ দফায় ১২ ও ১৩ নভেম্বর সড়কপথ, নৌপথ এবং রেলপথে জামায়াতের ডাকা টানা ৪৮ ঘন্টা অবরোধের ১ম দিনে পাবনা ট্রেন স্ট্রেশন অবরোধ করে জামায়াত ইসলামী পাবনা জেলা শাখা।
রবিবার (১৩ নভেম্বর) সকালে ঢালারচর-রাজশাহী রেলপথের পাবনা রেল স্টেশনের মহেন্দ্রপুর নামক স্থানে অবরোধ জেলা জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা।
চতুর্থ দফায় টানা ৪৮ ঘন্টার অবরোধের প্রথম দিনের রেলপথ অবরোধের নেতৃত্ব দেন, জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য ও জেলা শ্রমিক কল্যাণ পরিষদের সভাপতি অধ্যাপক মোঃ রেজাউল করিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এতে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রব , শহর শিবিরের সভাপতি মোঃ ইব্রাহিম হোসেন, সদরের অফিস সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম সহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।










