ইয়াবাসহ গ্রেপ্তার পাবনার সেই যুবদল ও কৃষক দলের নেতারা বহিষ্কার
- Update Time : ০৯:২২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- / ২২০ Time View
পাবনা প্রতিনিধঃ
কক্সবাজার থেকে ফেরার পথে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতারকৃত সুজানগর উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সচিব এবং পাবনা জেলা জাতীয়তাবাদী যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এবং সোমবার রাতে পৃথক বহিস্কারাদেশের মাধ্যমে তাদেরের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেয় সংগঠন দুটি।
বহিষ্কারকৃত হলেন- পাবনার সুজানগর উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সচিব ও সুজানগর পৌর এলাকার ভবানিপুর এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে আব্দুল মজিদ মন্ডল এবং পাবনা জেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও পাবনা পৌর এলাকার দোহারপাড়ার মৃত জহুরুল ইসলাম রইসের ছেলে রাশেদ রানা।
মঙ্গলবার দুপুরে জেলা কৃষক দলের এক বহিষ্কারাদেশে বলা হয়েছে, পাবনা জেলার অধীনে পাবনা সুজানগর থানা জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সচিব মজিদ মণ্ডলের বিরুদ্ধে ইলেকট্রনিক মিডিয়া ও ফেসবুকে অনাভ্রিত/অনাকাঙ্খিত কর্মকান্ডে জড়িত থাকার বিষয়ে প্রচার হওয়ায় এবং গত ৩১/০৮/২০১৫ ইং সিরাজগঞ্জ থানায় পুলিশ কর্তৃক গ্রেফতার হওয়ার কারনে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল পাবনা জেলা শাখার সভাপতি এবং সাধারণ সম্পাদক তাকে দল থেকে অব্যহতি প্রদান করছে, এবং কেন্দ্রীয় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সংসদের কাছে স্থায়ীভাবে বহিষ্কার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

সোমবার রাতে কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে পাবনা জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রাশেদ রানাকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতৃবৃন্দের কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবেনা। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, গত রবিবার (৩১ আগস্ট) সকালে ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের ফুড ভিলেজ হোটেলের সামনে থেকে তাদের আটক র্যাব-১২, সিরাজগঞ্জ ক্যাম্পের সদস্যরা। তল্লাশির এক পর্যায়ে আটককৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের সিরাজগঞ্জ সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়।









