০৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হিমায়েতপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

Nurunnobi
  • Update Time : ১২:০১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • / ২০৭ Time View

Oplus_16908290

স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশে জামায়াতে ইসলামী হিমায়েতপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড এর উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে

২৯ আগষ্ট শুক্রবার বিকেল ৫ ঘটিকায় হিমায়েতপুর ইউনিয়নের বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শতশত মানুষের উপস্থিতিতে জনসভা অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্ড সভাপতি জাকির হোসেনের সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পাবনা-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জেলা জামায়াতের নায়েবে আমীর, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যদ জননেতা প্রিন্সিপাল ইকবাল হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিমায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম খান।

প্রধান অতিথির বক্তব্যে প্রিন্সিপাল ইকবাল হুসাইন বলেন, দাড়িপাল্লা শুধু একটি প্রতীক নয়, এটি ন্যায়, সাম্য ও সুবিচারের প্রতীক। এ প্রতীক আমাদের মনে করিয়ে দেয়—আমাদের সমাজে অন্যায়-অবিচার, দুর্নীতি ও স্বৈরাচারের পরিবর্তে আল্লাহভীরু সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার এক মহৎ দায়িত্ব আমাদের কাঁধে রয়েছে।

তিনি আরো বলেন, প্রিয় ভাই ও বোনেরা, দেশ আজ সংকটের মধ্যে আছে। বেকারত্ব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি, আইনের শাসনের অভাব—এসব সমস্যা আমাদের জীবনে কষ্ট তৈরি করছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচন করা। জামায়াতে ইসলামী সেই নেতৃত্ব দিতে সক্ষম, কারণ তাদের রাজনীতি ব্যক্তিস্বার্থ নয়; বরং ইসলামের ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণ। দাড়িপাল্লায় ভোট দেওয়া মানে, ন্যায়বিচারের পক্ষে ভোট দেওয়া, সৎ নেতৃত্বের প্রতি আস্থা রাখা, আগামী প্রজন্মের জন্য নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলা।

এছাড়াও জনসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা সদর উপজেলার সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল, সাবেক হিমায়েতপুর ইউনিয়ন জামায়াতের আমীর ও সদর উপজেলা জামায়াতের সূরা সদস্য সুলতান মাহমুদ, ইউনিয়ন আমীর মাওঃ হাফিজুর রহমান ইউনিয়নের সাবেক বায়তুলমাল সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নান, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাবনা জেলা শাখার সাবেক আহ্বায়ক বরকতুল্লাহ ফাহাদ।

মাগরিব নামাজ শেষে বাহাদুরপুর বাজারে গণসংযোগ করেন। সাধারণ মানুষের সাথে সালাম ও কুশল বিনিময় করেন এবং ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট ও দোয়া চান।

Tag :

Share This Post

About Author Information

হিমায়েতপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

Update Time : ১২:০১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫