০৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় বিএনপির এক কর্মীকে পেটালো  ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি

Nurunnobi
  • Update Time : ০৮:২০:১৪ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • / ২৬৮ Time View

পাবনা প্রতিনিধিঃ
পাবনায় বিএনপির এক কর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ভাঁড়ারা ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ আসাদের বিরুদ্ধে।

গত কাল (২৪ আগস্ট)  রাত সাড়ে ৯ টার দিকে পাবনার সদর উপজেলা ভাঁড়ারা ইউনিয়নের নলদহ বাজারে এই ঘটনা ঘটে। আহত বিএনপির কর্মী শাকিল নলদহ নিফাজ সরদারের ছেলে।

এই ঘটনায় আহত শাকিল এর বাবা বাদী হয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, নলদহ বাজারে একটি চায়ের দোকানে শাকিল অবস্থান করছিল। পূর্ব শত্রুতার জের ধরে আওয়ামী লীগ নেতা আসাদ ও তার দলবল নিয়ে প্রায় ৭/৮ জন মিলে দেশীয় অস্ত্র সস্ত্র দিয়ে শাকিলকে পিটিয়ে চলে যায় । স্থানীয়রা শাকিলকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Share This Post

About Author Information

পাবনায় বিএনপির এক কর্মীকে পেটালো  ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি

Update Time : ০৮:২০:১৪ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫